গণভবনে দেশের শীর্ষ আলেমদের সামনে করা ওয়াদা অনুযায়ী অবিলম্বে গ্রিক দেবীর মূর্তি ভেঙে দিয়ে ওয়াদা পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।
এবার ওয়াদা খেলাফ করলে আজীবনের জন্য আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় দলীয় এক সভায় দলটির পক্ষে তিনি এসব কথা বলেন।
গ্রিক দেবীর মূর্তি মুসলমানদের সংস্কৃতির অংশ নয় উল্লেখ করে তিনি বলেন, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতীক। ৯২ ভাগ মুসলমানের এদেশে সাম্প্রদায়িক মূর্তি স্থাপন করে কারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের খুঁজে বের করতে হবে।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আগামী ২০ এপ্রিলের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণ করতে হবে। এর কোনো বিকল্প সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, মাহবুবুর রহমান ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





