বিভাজন নয়, জাতীয় ঐক্যের প্রয়োজন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যকে সমর্থন জানিয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, তার দলও বিভাজন ভুলে জাতীয় ঐক্যের রাজনীতি চায়।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ১৫ আগস্টের স্মরণে বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, “এমন একদিন আসবে যেদিন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার পাশে বিএনপির মহাসচিব, তার পাশে সিপিবির সাধারণ সম্পাদক; থাকবেন প্রধানমন্ত্রী, তার পাশে বিরোধীদলীয় নেত্রী- আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেব।”

রিপন  আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠা হয়েছে বিভাজনের রাজনীতির অবসান ঘটানোর জন্য। বিএনপি যখন সরকারি বা বিরোধী দলে ছিল তখন এ চর্চা করেছে।

এমএইচ