বিজিবি (বিডিআর) বাঘ থেকে বেড়ালে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় আসার এক মাসের মাথায় পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে বিডিআরের ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এ সকরার।
বাকী কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ফলে আমাদের বিডিআর বাঘ থেকে বেড়ালে পরিণত হয়েছে। তাদের হাতে বন্দুক থাকলেও গুলি ফোটাতে পারে না। কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে ফোটাতে বললে আবার ঠিকই পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সারিনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।  
 
পুলিশ, র‌্যাব দিয়ে সরকার মানুষ হত্যা করছে অভিযোগ তুলে তিনি বলেন, দেশটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা যা খুশি তাই করছে। নিজের আত্মীয়-স্বজনকেও মেরে ফেলছে পুলিশ।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নেই অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আমি কথা বলতে ভয় পাই না। কথা বলছি, আরো বলব। প্রয়োজন হলে এখনো রাস্তায় নামতে রাজি আছি। তার আগে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


খালেদা জিয়ার সঙ্গে একই মঞ্চে ইফতার করেন মুক্তিযুদ্ধের সংগঠক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহম্মদ ইব্রাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আইন উদ্দিন, ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
এআই