বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তা অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সুতারাং নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
৫ম দফা উপজেলা নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন সফল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জাবাবে তিনি এসব কথা বলেন। সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
নানক বলেন,নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচন সফল করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। অতএব সরকার ও নির্বাচন কমিশন সফল।
গতকাল ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন তারা নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এমন কথা নির্বাচন কমিশন বলতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার ভিন্ন গ্রহের ও ভিন্ন রাষ্ট্র্রের মানুষ নয়। বিএনপির চাল চলন ও সমাজ জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই এমন মন্তব্য করেছে।
তিনি বলেন,অতীতের ন্যায় ৫ম ধাপেও বিএনপি- জামায়াত দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যের অপচেষ্টা চালিয়েছে। গতকাল লক্ষীপুরে যুবলীগ নেতা কবিরকে হত্যা করেছে এবং ভোটের বাস্কে আগুন দিয়েছে।
তিনি আরও বলেন,বিএনপি নির্বাচনে জয় লাভ করলেই মুখে কুলুব আটে।আর পরাজয় বরণ করলেই কারচুপির অভিযোগ তোলে।
আওয়ামী লীগের এই নেতা বলেন,বিএনপি-জামায়াত সমাজ ব্যাবস্থাকে একটি ব্যাধিতে আক্রান্ত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমাজ ব্যাবস্থাকে এ ব্যাধি থেকে বের করে আনবে।
জামায়াতের ভালো ফলাফলের কারণ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এ ব্যাপারে এখন কথা বলা যাবেনা। বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। তবে তাদেরকে ভোট না দেয়ার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন,আ ফ ম বাহা উদ্দিন নাসিম,কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী,এনামুল হক শামীম,আমিনুল ইসলাম আমিন,এস এম কামাল,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ,উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: আ' লীগ
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তা অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সুতারাং নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।





