সংসদে বিরোধী দল নেই টিআইবির এমন বক্তব্যে কড়া সমালোচান করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম বলেছেন, সংসদে গালাগালি করলেও দোষ না করলেও দোষ। এ কোন সংস্কৃতি।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি স্মৃতি সংসদ আয়োজিত আলহাজ্জ্ব জিল্লুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদে বিরোধী দল আছে, বিরোধী দলীয় নেত্রীও আছে। সংসদে বিএনপি বিরোধী দলে নেই তাই বাইরে থেকে আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন এবং সমালোচান করেন। তবে এবার আমরা ভুল করবো না।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আন্দোলনের কথা বলে লাভ নেই। আন্দোলন করার কোন ক্ষমতা আপনাদের নেই। কারণ বিএনপি একটি সুখী দল ও সুখী মানুষের পরিবার। আপনারা কিসের আন্দোলন করবেন। আন্দোলন করার ক্ষমতা আওয়ামী লীগ ও শেখ হাসিনা ছাড়া আর কারো নেই।
তিনি আরও বলেন, আন্দোলনের চিন্তা বাদ দিয়ে আমাদের সমালোচনা করেন এবং ঘর গোছান, ধর্য্য ধরুন আগামী ৫ বছর পর আবার শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গ্রেফতারের রাজনীতি করিনা। কোট কাকে জামিন দিবে, আর কাকে দিবেনা এটা কোর্টের ব্যাপার।
এনজিওদের আয়ের উৎসের ব্যাপারে মন্ত্রীসভায় উৎথাপন করার জন্য খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের প্রতি আহ্বান জানান মোহাম্মাদ নাসিম।
[b]ঢাকা, এমআর, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]