গণতন্ত্র রক্ষার নামে মানুষ হত্যা ও পুড়িয়ে না মারার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার বেলা সোয়া ১২টায় ফেনীতে বোমা হামলায় আহত স্কুলছাত্র মিনহাজুল ইসলাম অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে মন্ত্রী এ আহ্বান জানান।
অনিক ঢামেকের বার্ন ইউনিটের ১০৩ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছে।

মন্ত্রী বলেন, ‘নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানাবো আপনারা বিক্ষোভ করুন, রাজনৈতিক সমালোচনা করুন, কিন্তু গণতন্ত্র রক্ষার নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষ হত্যা করবেন না।’

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে আওয়ামী লীগ ফেনী শহরের শহীদ মিনারে জনসভা করে। তার পার্শ্ববর্তী ট্রাংক রোডে দুর্বৃত্তরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে অনিক ও হৃদয় আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান।
জেআই