ঢাবিতে ধর্মঘটের সমর্থনে ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম, মেরাজ, জিয়া হলের মোহসীন ভূইয়া, লাহুল গালিব, মুজিব হলের সাইদুর, খোরশেদ, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল, আমিন, মোহসীন, মাহমুদ, আরিফ, রুমী, আলতাফ, মাহফুজ, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, রনি, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, জহুরুল হক হলের নাদির শাহ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ফয়সাল, শুভ, ফরহাদ, তুহিনসহ অর্ধশতাধিক নেতা-কর্মী।
এ সময় তারা ধর্মঘটের সমর্থনে ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শাহাদত হোসেন ও কিবরিয়ার ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শ্লোগান দেয়। একপর্যায়ে কাটাবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশী বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এমএইচ





