প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্যেই সারা বাংলাদেশে জামায়াতে ইসলামের এখন জয়জয়কার বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ  ড. শাহদীন মালিক।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য‘র উদ্যোগে ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- বিকল্প ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ড. শাহদীন মালিক এসব কথা বলেন।
গত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'এটা কোনো নির্বাচন নয়, এটা পাঁচ বছরে একটি এলাকায় লুটপাটের ইজারা। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।'
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর তার পক্ষে দাঁড়ানো যায় না। এখন নিজ উদ্যোগে, নিজেদের মধ্য থেকেই নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে।
উপজেলা নির্বাচনে সবাই বিবস্ত্র হয়ে গেছে। সবার স্বরূপ বের হয়ে গেছে বলে মন্তব্যও করেন তিনি।
সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]