ব্রাহ্মণবাড়িয়ায় কুরআন ক্লাস থেকে ২০ নেতাকর্মীকে গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম বলেন, সরকার ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন নিপীড়ণ ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের একটি মসজিদ থেকে ছাত্রশিবিরের নিয়মিত কুরআন ক্লাস চলাকালে ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ শিবির নেতাকর্মীদের জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তা নিতান্তই গালগল্প ব্যতিত কিছু নয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

দেশের স্বীকৃত প্রকাশনীর ধর্মীয় বই-পুস্তক ও কুরআন-হাদিস জব্দ করে এগুলোকে জেহাদী বই হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে পুলিশ এমন দাবি করে শিবির সভাপতি বলেন, মূলত ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য পুলিশ এহেন আচরণ করছে। এটি কোনভাবেই গ্রহনযোগ্য নয়। একটি মুসলিম দেশে কুরআন ক্লাসের প্রোগ্রামে পুলিশের এমন আচরণ জাতির জন্য চরম লজ্জা ও হতাশার বিষয় বলে অবিহিত করেন শিবির নেতারা।

নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রশিবির আদর্শবাদী সংগঠন ও শান্তিপূর্ণ পথ চলায় বিশ্বাসী। আমরা অবিলম্বে এই বেআইনি কর্মকান্ড বন্ধের
দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি