খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করছে ছাত্রলীগ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদী মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, আওলীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ বিভিন্ন ইউনিটের মহানগর ও থানার ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

তাদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্র করেছেন খালেদা ও তারেক রহমান।

জেএ