বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে জনগণের ওপর অত্যাচার নির্যাতন করেছিল,বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সাধারণ জনগণের ওপর একই রকম আচরণ করছে।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদসহ গ্রেফতারকৃত শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন,৫ তারিখের অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে এখন স্বপ্ন দেখছেন ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন।কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল ১০ম সংসদ নির্বাচনের পর নির্বাচন বিষয়ে আলোচনা করা যাবে।কিন্তু নির্বাচনের পর সরকার তার আগের অবস্থান থেকে সরে আসে।এর একমাত্র লক্ষ হচ্ছে একদলীয় শাসনকে দীর্ঘায়িত করা।
দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, যে সংসদের বৈধতা নেই সেই সংসদে দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধির কোনো কার্যকরিতা নেই।আওয়ামী লীগ এখন সেই আইনকে বিরোধী দল দমনে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।
রফিকুল ইসলাম মিয়া বলেন,প্রথম দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ৩৩-থেকে ৩৪ ভাগ ভোট ও আসন পেলেও শেষ পর্যায়ে তাদের ভোট ও আসন সংখ্যা বেড়ে দাড়াল ৭০ ভাগে। এর জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে।
তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন,নির্বাচন কমিশনের আচরণ প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।এজন্য আগামীতে দেশের যেকোনো নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।
সংগঠনের সহ-সভাপতি ডা. আব্দুল কদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,অধ্যাপক ড.শফিকুল ইসলাম,অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ,৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
পুলিশকে হানাদার বাহিনীর মত ব্যবহার করছে সরকার: রফিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে জনগণের ওপর অত্যাচার নির্যাতন করেছিল,বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সাধারণ জনগণের ওপর একই রকম আচরণ করছে





