রাজধানীর গুলশানে হামলা হওয়ার মূল পরিকল্পনাকারি ছিল বিএনপি-জামায়াত মন্তব্য করে আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দেশের পোশাক শিল্প অর্থাৎ গার্মেন্টস, সরকারের উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য দেশে এ ধরনের হামালা চালাচ্ছে বিএনপি জামায়াত।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনয়াতনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার সভাপতিত্ত্ব করে সংগঠনের সভাপতি ব্যরিস্টার জাকির আহাম্মদ।

হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তাদের লালন-পালনও করেছেন তিনি। তাই দেশে জঙ্গি হামলা বেড়ে গেছে। যারা আগে মানুষের হাতপায়ের রগ কাটতো এখন তারা মেশে জঙ্গি হামালা চালাচ্ছে। আর জঙ্গিদের মদদদাতা বিএনপি-জামায়াতদের বিচার খুব তাড়াতাড়িই হবে।

তিনি আরো বলেন, গুলশান হামলা ঘটনার পরপরই বিএনপি গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আর এখন জাতীয় ঐক্যের কথা বলছে। তাদের সাথে আমাদের কোন জাতীয় ঐক্য হতে পারে না। বর্তমানে তারেক রহমানকে উচ্চ আদালতে বিচার হওয়ায় এখন জাতীয় ঐক্যের কথা বাদ দিয়ে তার (তারেক) বিচারকে বানচাল করানো চেষ্ঠা করছে।

এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিএনপি এ জঙ্গিবাদের সাথে দেশি-বিদেশি ষড়ষন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইআর