দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের বেআইনি আচরণের তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির কাছে এ দাবি জানান সংগঠনের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সংবাদ সম্মেলনে দু’টি দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে অভিযোগ গঠন করার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ এপ্রিল মঙ্গলবার দেশের সকল বারে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা, ৩ এপ্রিল বৃহস্পতিবার সকল বারে প্রতীকী অনশন কর্মসূচি ইত্যাদি।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম মিয়া বলেন, গত ১৯ মার্চ ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো প্রকার শুনানি ছাড়াই নিজ কক্ষে বসে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছেন তা নজিরবিহীন এবং আইনসম্মত নয়। এটা ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরো বলেন, ১৯ মার্চ সংশ্লিষ্ট আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা সময় প্রার্থনা করেন। আদালত সময়ের প্রার্থনা নামঞ্জুর করে এজলাস ত্যাগ করেন। পরবর্তী সময়ে তিনি আদালতে না এসে অভিযোগ গঠনের বিষয়ে দরখাস্তের কোনো শুনানি করেননি। আইন অনুযায়ী অভিযোগ গঠনের বিষয়ে খালেদা জিয়াকে নির্দোষ কিংবা দোষী কিনা তা জিজ্ঞেস না করে নিজস্ব কক্ষে বসে আদালতের কর্মচারীর মাধ্যমে অভিযোগ গঠন করা হয়েছে মর্মে আদালতে সকলকে অবহিত করেন। যা ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব ও বিএনপির যুগ্ম মাহসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি এবিএম ওয়ালিউর রহমান খান, মো. শাহজাদাসহ অনেকে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
বিচারকের বেআইনি আচরণের তদন্তের দাবি তুললেন ব্যারিস্টার রফিকুল
দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের বেআইনি আচরণের তদন্তের দাবি জানিয়েছে
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















