বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা দেশে-বিদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যেই দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, থানা শহর সমূহে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নিওইয়র্ক,তুরস্ক,সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন স্থানে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

লক্ষীপুর: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযায় লক্ষীপুর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে জানাযা সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে।

সোনাইমুড়ী: সোনাইমুড়ীতে মাওলানা মতিউর রহমান নিজামী এর গায়েবানা জানাযা আজ সকাল ৮ ঘটিকায় সোনাইমুড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহমদ। এসময় স্থানীয় জনগনকেও জানাযায় অংশ নিতে দেখা যায়।

চাটখিল: চাটখিল কামিল মাদ্রাসা ময়দানে বিশ্ব ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা আজ সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ।

ফেনী: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শাখার উদ্যেগে আজ সকাল ৭ টার দিকে নিজামীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

যশোর: বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখার উদ্যোগে প্রয়াত আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত।

এদিকে দেশের সীমানা ছাড়িয়ে দেশের বাহিরেও মাওলানা নিজামীর তাৎক্ষণিক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্ক: তুরস্কের ইস্তাম্বুলে মাওলানা নিজামীর তাৎক্ষণিক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর উসমানী খিলাফাতের রাজধানী ইস্তানবুলে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজায় হাজার হাজার ছাত্র জনতা অংশ গ্রহন করে বিক্ষোভে ফেটে পরে। জানাজার আয়োজন করে তুরস্কের বৃহৎ ইসলামী ছাত্র সংগঠন Anadolu Gençlik Derneği Resmi Sayfası (Anatolian Youth Association) । জানাজা পূর্ব সমাবেশে বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দগন বক্তব্য রাখেন।

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ডে শহীদ মাওলানা নিজামীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাগরিবের নামাজের পর হাজারো মানুষের উপস্থিতিতে নিউ ইয়র্কের চার্চ মেকডোনাল্ডে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসাইন।

গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মজলিসে শুরার সদস্য আবদুল হাফিজ জামিল, ইসলামি চিন্তাবিদ আবু সামিহা সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কাজী ইসমাইল, কমিউনিটি এক্টিবিস্ট এম এ আজিজউল্লাহ, কোবার সভাপতি আবদুল্লাহ আল আরিফ, মাহবুবুর রহমান প্রমূখ।

এ সময় আবদুল হাফিজ জামিল বলেন, মাওলানা নিজামীকে হত্যার মধ্য দিয়ে বিশ্ব ইসলামি আন্দোলন থেমে যাবে না।

এই রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে বিশ্বের মুসলমানরা রুখে দাঁড়াবেই। ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই মাওলানা নিজামিকে ফাঁসি দেয়া হয়েছে।

আবু সামিহা সিরাজুল ইসলাম বলেন, ভারতের বিরুদ্ধে যাতে কথা বলবার কোনো শক্তি বাংলাদেশের না থাকে সে লক্ষ্যেই এই বিচারিক হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। সরকার শত চেষ্টা করেও কুরআনের সৈনিকদের নিঃশেষ করতে পারবে না বলেও মন্তব্য করেন।

আগামীকাল থেকে টানা এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে সমাবেশ ও গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠানের কথা রয়েছে।

সৌদি আরব: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেদ্দাস্থ বাংলাদেশী প্রবাসীদের গৌরব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়েখ আজাদ সোবহান বলেন, আজকের দিনটি বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলনের আগামী দিনের ইতিহাসের জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে।

যারা আজকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করার মাধ্যমে এ দেশ থেকে ইসলামকে নির্মূল করার অমূলক স্বপ্ন দেখছে অচিরেই তাদের সেই মোহভঙ্গ ঘটবে ইনশাআল্লাহ।

শহীদদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ থেকে ইসলাম নয়, বরং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ।

বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কাসেমের পরিচালনায় জেদ্দা শহরের ফায়সালিয়া এলাকায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়া সৌদিআরব ও শধ্যপ্রাচ্যের কিছু দেশে জাময়াত নেতা নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়াগেছে।

এছাড়া ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে জাময়াতের আমির (সাবেক) শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর জানাজার পস্তুতি চলছে।

এসএম