বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমান জঙ্গিবাদের জনক। তিনিই ২১ শে আগস্ট গ্রেনেট হামলার মূল পরিকল্পনাকারী।
সোমবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘২১ শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী খুনি তারেক জিয়ার কটুক্তি, মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, ভয় থেকে তারেক রহমান লণ্ডনে বসে আবোল-তাবোল বলছে কিনা জানিনা। তবে যাই বলুক না কেন এটা পরিকল্পিতভাবেই বলা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি ৭ নভেম্বর জনসভা করার জন্য যথাযতভাবে অনুমতি চায়নি বলেই অনুমতি পায় নি। ২০১৩ সালে বিএনপির আসল চেহার দেখাগেছে। এখন তারেক রহমান লণ্ডন থেকে বাক সন্ত্রাস চালাচ্ছেন। সর্বস্তের মানুষ আজকের এই কূরুচিপূর্ণ বক্তব্যেকে ঘৃণা করে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে বসে আবোল-তাবোল না বলে সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মোকাবেলা করুন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
এসএইচ





