দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ইউগো আস্তোতোকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন, সব দলের অংশ গ্রহনে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিবার্চন আয়োজনে যে কোনো সময় সংলাপে বসতে প্রস্তুত বিএনপি।
চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাত সোয়া ৮ থেকে ৮টা ৫৫ মিনিট পর্যন্ত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
বৈঠক শেষে ইইউ প্রতিনিধির সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন নি। বিএনপির পক্ষ দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘ইইউর প্রতিনিধির সঙ্গে বিএনপির চেয়ারপারসনের অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে।
বৈঠকে ইইউ ভুক্ত দেশেগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
শমসের মবিন বলেন, বৈঠকে বিএনপির তরফ থেকে ইইউ’কে বলা হয়েছে, ইইউ যে সব বিষয় বিশ্বের কাছে তুলে ধরে সেই বিষয়গুলো হচ্ছে- মানবাধিকার, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এর কোনোটাই বাংলাদেশে নেই। বর্তমান সরকার ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয়। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।
সোমবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ইইউ’র প্রতিনিধি দল তাদের বক্তব্য জানাবেন বলেও তিনি জানান।
[b]ঢাকা, ০৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
যে কোনো সময় সংলাপে প্রস্তুত বিএনপি: খালেদা জিয়া
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ইউগো আস্তোতোকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন, সব দলের অংশ গ্রহনে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিবার্চন আয়োজনে যে কোনো সময় সংলাপে বসতে প্রস্তুত বিএনপি। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাত





