আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এবিএস