রাজধানীর বসুন্ধরার কাজীপাড়া এলাকা থেকে মহিউদ্দিন হাসান নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে তেজগাও থানা পুলিশ।
আজ (রোববার) দুপুরের দিকে তাকে আটক করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন তেজগাও থানার ওসি মাজহারুল ইসলাম।
আটক ছাত্রদল কর্মীর কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও ককটেল উদ্ধার করা হয়েছে বলেও দাবি পুলিশের।
আটক ছাত্রদল কর্মীকে তেজগাও থানা হাজতে রাখা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেবি





