৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনেরবিভিন্ন কর্মসূচি গ্রহণকরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়েযৌথসভা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে-
৩১ আগস্ট বিএনপির উদ্যোগে আলোচনা সভা।
১ সেপ্টেমম্বরনয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬ টায় দলীয় পতাকা উত্তোলন।
১ সেপ্টেম্বর সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পন ও ফাতেহা পাঠ।ওই দিন বিকাল ৩টায় বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পযর্ন্ত নানাবিধ কর্মকান্ডের ওপর প্রামান্য আলোকচিত্র প্রদর্শন করা হবে।
একই দিন দেশব্যাপীইউনিটেইউনিটে সকাল ৬ টায় দলীয় পতাকা উত্তোলন করবে।সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলি বিস্তারিত কর্মসূচি গ্রহণকরবে।
বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বরবর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ এবং ঢাকাসহ সারাদেশেপোষ্টার প্রকাশ করা হবে।
যৌথসভায় দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন অংগ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





