বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক বুধবার রাতে অনুষ্ঠিত হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় বৈঠকটি হবে বলে নিশ্চিত করেছেন দফতরের দায়িত্বে থাকা দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি জানান, বৈঠকে চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করবেন।
বৈঠকে পররর্তী আন্দোলনের কর্মসূচি ও রূপরেখা নিয়ে আলোচনা হবে।

রিজভী আরও জানান, আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) একই কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিবদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলীয় প্রধান।

এমএইচ