পবিত্র রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র্যালী ও মেধাবীদের মাঝে কুরআন বিতরণ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
ইসলামী ছাত্রশিবিবিরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যালী ও আলোচনা পূর্ব সমাবেশে শিবির নেতারা বলেন, মানবজাতির প্রতি আল্লাহতায়ালার সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল কোরআন। আর কুরআন নাজিলের মাস হলো রমযান মাস। কুরআন থেকে হেদায়াত লাভ ও সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য যে মনমানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র সৃষ্টির জন্য আল্লাহ তায়ালা মাহে রমজানের রোজা পালনকে আমাদের প্রতি ফরজ করেছেন।
তাই রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করে সার্বিক জীবনে কুরআনের অনুস্বরণকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সাথে কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার শপথ গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ সরকারের উদ্দ্যেশ্যে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় বেহায়ানাপনা ও অশ্লীলতাবন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর দাম সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর ব্যবস্থা করতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআন প্রেমিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। ইসলাম প্রিয় ছাত্রজনতার উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় রমজানের পবিত্রতা রক্ষায় জনগণই কার্যকর ব্যবস্থা করতে বাধ্য হবে।
ঢাকা মহানগরী পূর্ব, রাজশাহী মহানগরী, নারায়ণগঞ্জ মহানগরী, কুমিল্লা মহানগরী, রংপুরমহানগরী, চাঁপাইনবাবগঞ্জ শহর, সাতকানিয়া উপজেলা, লোহাগাড়া উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা, কুমারখালী থানাসহ দেশব্যাপী এ র্যালী অনুষ্ঠি হয়।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





