আগামী ১লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ। দলটির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, '১লা বৈশাখ ঐতিহ্যবাহী বাংলা নববর্ষের প্রথম দিন। আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ এদিনটি উৎসবের সাথে পালন করে আসছে। ফসলী এই সনের প্রথম দিন বাংলাদেশের মানুষের হালখাতা খোলারও উৎসব। এ দিনটি নির্মল আনন্দ-উৎসবের মাধ্যমেই উদ্যাপন করা উচিত।
তাই শান্তি-শৃংখলা,রুচীশীলতা ও নীতি-নৈতিকতার পরিমন্ডলে শিক্ষামূলক অনুষ্ঠান এবং শালীনতার মধ্যে দিয়ে আনন্দ-উৎসবের মাধ্যমে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদ্যাপন করার জন্য দেশবাসীর প্রতি এবং সকল প্রকার জুলুম,নির্যাতন ও অবিচার মুক্ত একটি দেশ উপহার দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
এছাড়া দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং আসন্ন নতুন বছরে সকলের সুখ,সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে জামায়াতে ইসলামী
আগামী ১লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ। দলটির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে





