জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ পূর্বক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান আলমগীর মজুমদার ও মহাসচিব আলীনুর রহমান খান সাজু এক বিবৃতি প্রদান করেছেন।
রোববার সকাল ৭টার দিকে রাজধানীর আসাদগেটের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন পূর্বক বলেন যে, জনাব শফিউল আলম প্রধানের মৃত্যুতে দেশ একজন জাতীয়তাবাদী ও একনিষ্ঠ দেশপ্রেমিক নেতাকে হারালো।
এমই





