বিচ্ছিন্ন সংঘর্ষ, ভাংচুর, গোলাগুলি ও ভোট স্থগিতসহ নানা ঘটনার মধ্যদিয়ে সারাদেশে একযোগে চলছে ২৩৪টি পৌরসভার নির্বাচন। সকাল থেকে দেশের প্রায় সবকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, প্রথম সারির দৈনিক পত্রিকা এবং অনলাইন গণমাধ্যমে নির্বাচনের প্রতিমুহুর্তের আপডেট খবর প্রচারিত হতে থাকে।
বিভিন্ন গণমাধ্যমে নানামুখী খবর প্রচারের পাশাপাশি পৌরসভা নির্বাচনের খবরাখবর নিয়ে সরগরম অবস্থা বিরাজ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের পাতায়ও। টাইমনিউজবিডির পাঠকদের জন্য ফেসবুকে পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতামত নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হলো:
মাকসুদুন্নবী:
'শান্তিপূর্ণ-অশান্তিপূর্ণ, সুষ্ঠু-সু্ষ্ঠু নয়, অংশগ্রহনমূলক-অংশগ্রহনমূলক নয়, উৎসবমুখর-উৎসবমুখর নয়....'
নির্বাচন নিয়ে মাঠের রিপোর্টাররা কোনো রেফারেন্স ছাড়াই আরামছে এমন নানান মন্তব্য করে চলেছেন। অথচ প্রতিবেদক হিসেবে কোনো মন্তব্য না করে শুধু ঘটনাটা বর্ণনা করাই সাংবাদিকের এথিকস্।

আরাফাত সিদ্দিক:
নিউজ করে আসলাম ভোটগ্রহণ সকাল আটটা থেকে শুরু। এখন দেখছি সিল মারা তার আগেই শুরু হয়ে গেছে ! এ নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে সংঘর্ষে আহত ৫, অস্ত্রসহ আটক ২.
ওয়াহিদ ফারুকি:
সরকার ও ইসির (ইলেকশন কমিশন) ফষ্টিনষ্টি কি শেষ হয়েছে বলে কোন সংবাদ বিএনপি জামায়াতের কাছে ছিল? তাহলে এই নাকামুকা আনুষ্ঠানিকতায় ঝাঁপ দিয়ে এখন যদি হা হুতাশ করে তবে তাদের কি করা উচিত...?
উত্তরটা আপনারাই দেন! বেআক্কল কি আর গাছে ধরে...! এই রকম একটা সরকার এবং ইসির অধীনে গেছে নি...র..বা...চ..নে...!
জাহাঙ্গির আকন্দ:
ছাত্রলীগকে এতদিন শুধু শুধু ভুল বুঝেছি। আজ তাদের অমায়িক ব্যবহারে আমি মুগ্ধ। যশোর জিলা স্কুল কেন্দ্রে ঢুকতে যাচ্ছি। একজন এসে সামনে দাড়াল। বললাম আপনি কে??? জানাল সরকারি এমএম কলেজ ছাত্রলীগ নেতা। বলল ভাই, আপনি কি ঢাকা থেকে আসলেয়িন। বললাম জ্বি। নেতাজি বললেনন ভাই, অমায়িকভাবে বলেচ্ছি চুলে যান। কেন্দ্রে কাজ চলিচ্ছে। পাশে দেখলাম পুলিশও তাদের অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়ে দাড়িয়ে আছে। কি আর করা আমিও অমায়িকভাবেই চলে এলাম।

মামুন মাহফুজ:
চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের শান্তিপূর্ণ ভোট চলছে। রাজশাহীতে সাংবাদিক ক্যামেরাম্যান, সমকাল এর ব্যুরো চিফ আটক। আশাকরি জঙ্গী ও জামায়াত অপবাদ দেয়া হবে।
নুর মোহাম্মদ:
সারাদেশে শান্তিপূর্ণভাবে কেন্দ্র দখল। জয় বাকশাল। বিকালে খালেদা জিয়া ম্যাডাম ঈদের পর কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন।
ম্যাডাম, বাকশালী ভুত এভাবে সরানো যায় না। ফ্যাসিবাদ কখনো আইনের বর্ম পড়ে না। সমালোচনার ধার ধারে না।
পশ্চিমারা আপনার জন্য বিশাল এক শান্তনামূলক বিবৃতি দিবে। ব্যস! কেল্লা ফতে। আগামীকাল বাকশালী মিডিয়ায় আপনাকে আর আপনার দলকে ধুয়ে দেয়া হবে। ১৮০ পৌরসভায় গনতন্ত্রের মানষকন্যার বিজয় হবে।
এসব ভং চং ছাড়েন ম্যাডাম। রাস্তায় নামেন। নিজে রাস্তায় নামেন। আপনার চামাড় স্ট্যান্ডিং কমিটিকে রাস্তায় নামান।
কথা দিচ্ছি, বুকের তাজা খুন ঢেলে আমরা আপনার পাশে থাকবো। ফ্যাসিবাদী বাকশালীদের টা টা জানাবো। অন্য কোন কাটছাঁট পথ খোলা নেই ম্যাডাম। চাই তীব্র আন্দোলন। ইস্পাত-নির্মিত ঐক্য।

মাসুম মাহবুব:
অবেশেষে বাংলাদেশ আওয়ামী লীগ পৌরসভা নির্বাচন ২০০১৫ তে নিরুঙ্কুশ বিজয় লাভ করিয়াছে। এটা কালকের টিভির ব্রেকিং নিউজ। আজকে যার ট্রায়াল চলছে। বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে, আওয়ামী নেতাদের বক্তব্য। জনগন সবাই চুপ,বাকপ্রতিবন্ধি। চলছে চলবে আর কতকাল?
ফরায়েজি আন্দোলন:
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জাল ভোট দেয়ার নমুনা দেখুন-যাদের কোন ভোটার আইডি নাই, বাবার নাম জানা নাই, তারা দিচ্ছে ভোট- জয়বাংলা, না: গঞ্জ+তারাব। আওয়ামী লীগের আমলে কেমন নির্বচন হয় তা আরেকবার দেখে নিন প্রিয় দেশবাসী।
কেবি





