রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইফতার অনুষ্ঠান।

বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল থেকেই একে একে অনুষ্ঠানস্থলে দেশের বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এসে উপস্থিত হতে থাকেন।

এসময় চেয়ারপারসনের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতিথিদের স্বাগত জানান।

সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলে এসে পৌঁছান। এসময় দলটির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.)অলি আহমদ, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান,খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক,কল্যাণ পার্টিরচেয়ারম্যান মে.জে.(অব.)সৈয়দমুহাম্মদ ইবরাহীম, এনপিপি মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টিরআব্দুল মোবিন, মুসলিমলীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, খেলাফত মজলিশ এর মহাসচিব আহম্মদ আব্দুল কাদের, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ- ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষক শ্রমিক দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ২জুলাই (টাইমনিউজবিডি.কম)// জেএ