বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সফল বলেই দেশের মানুষ শান্তিপূর্নভাবে এবারও ঈদ উদযাপন করবেন। কোথাও দ্রব্যমূল্য বৃদ্ধি পাইনি। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই নিত্যপন্য রয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে হেলিকপ্টার যোগে ভোলায় এসে সদর উপজেলার কাচিয়া ও ইলিশা এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরন কালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসকল বলেন তিনি।
তিনি বলেন, এ সরকারের প্রতি জনগণেরও পূর্ন আস্তা রয়েছে। এ কারনে বিএনপি নেত্রীর জ্বালাও পোড়াও আন্দোলন ব্যর্থ হয়েছে।
এ সময় মন্ত্রী স্থানীয়দের ঈদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার জন্য দোয়া চান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
এআই/





