আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে উদ্বেগ থাকতে পারে কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই’। ‘আকাশের কালো মেঘ বেশিক্ষণ থাকে না’ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন ‘অচিরেই কালো মেঘ কেটে গিয়ে হাসি দেবে সূর্য’।

আজ সোমবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর মিছিলের আগে প্রধান অতিথির বক্তব্যে কাদের একথা বলেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে আপনারা মাথা উঁচু করে চলবেন। নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) ভাববেন না। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জন্মাষ্টমী র্যালির উদ্বোধন করেন।

এমএনজে