আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। এই সরকারের মেয়াদের শেষ বছরে ইনসাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী মেঘনা সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। সেতু হয়ে গেলে শরীয়তপুরবাসী চাঁদপুর দিয়ে চট্রাগ্রাম সহ সব যাগায় যেতে পারবে।
শুক্রবার (২৮ জুন) বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি হলরুমে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে উপমন্ত্রী বলেন, গত এপ্রিল মাসে সাবমেরিন ক্যাবল উদ্বোধন করেছি এবং কোরবানি ঈদের পূর্বেই চরআত্রা, কাঁচিকাটা ও নওপাড়ায় বিদ্যুৎতের আলো জ্বলবে ইনসাআল্লাহ।
নড়িয়াতে ১০ মেগাওয়াট বিদ্যুৎ ছিলো এটাকে আমরা ডাবল করে দিয়েছি ২০ মেগাওয়াট। আশা করি দুই মাস পর নড়িয়াতে আর বিদ্যুৎ যাবে না। সখিপুরে বিদ্যুৎতের সাবস্ট্রেশন ছিলো না, এখানে ১০ মেগওয়াট সাবস্টেশন হচ্ছে আশা করি এক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
নড়িয়া-সখিপুর বিদ্যুৎতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। নড়িয়াতে আরেকটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবো। ইতোমধ্যে নড়িয়াতে একটি অডিটরিয়ামের বরাদ্দ দিয়েছি। আগামী দুই বছরের জন্য কতগুলো রাস্তার পরিকল্পনা নিয়েছি। তার পরে তিন বছর, পরে চার বছরের মধ্যে সকল পরিকল্পনা বাস্তবায়ন করবো। চার বছর পরে আর কোন কাজ বাকি থাকবে না।
পানি সম্পদ উপমন্ত্রী শরীয়তপুর সহ সারাদেশে আইনশৃঙ্খলা প্রসঙ্গ আরও বলেন, মাদর, সন্ত্রাস,অপরাধ নির্মূলে সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসীদের কোন পরিচয় নেই।
কোন উসকানি দাতা বা ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক পরিচয় নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হাতে দমন করবে।
এ সময় উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আমাদের কয়েক লক্ষ লোক ইতালী, দুবাই,সৌদি,মালয়েশিয়া, সহ বিভিন্ন দেশে থাকেন। তারা ঢাকাতে জমি কিনে দখলে যেতে পারে না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের ঢাকায় আর জমি কিনতে হবে না। নড়িয়াতেই আমরা আন্তর্জাতিক মানের ফ্লাট বাড়ী করে দিবো সেখানেই তারা পরিবারসহ থাকতে পারবে।
যেহেতু পদ্মা সেতু হয়ে যাচ্ছে তাই ঢাকাতে আর ফ্লাট বাড়ী তৈরি করার দরকার নেই। নড়িয়ায় কোন একটা যায়গা নিয়ে ভালো একজন ডেভেলপার দিয়ে প্রবাসী পল্লী তৈরি করবো পরিকল্পনা রয়েছে ইনসাআল্লাহ।
নড়িয়ার উন্নয়নে পেশাজীবীদের যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে কিংবা নিজ নিজ এলাকায় এগিয়ে নেয়া শুধু রাজনীতিবিদদের পক্ষে সম্ভব নয়। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এগিয়ে নেয়া সম্ভব। এ জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাবেক বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল্লাহ হারুন পাশা, কর কমিশনার আলী আজগর প্রমুখ।
এএস





