বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সময় আছে ভালো হয়ে যান। মানুষ হত্যার দ্বায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসুন।
বৃহস্পতিবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা-তারেকের নির্দেশে আমেরিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্র করা হয়েছিল। তারেক-খালেদার সকল ষড়যন্ত্রের বিচার এ বাংলার মাটিতেই হবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়াঁয় দাড় করানো হবে।
যুরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের অপহরণের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে আইন আওয়াত এনে বিচারের মুখোমুখি করুন।
তিনি আরও বলেন, গত দুই মাসে দেশের প্রায় ১০০ মানুষকে হত্যা করেছেন খালেদা জিয়া। শত শত মানুষকে পুড়িয়েছেন। হাজার হাজার গাড়ি ভাংচুর করেছেন। এর দায় তাকেই নিতে হবে। আর এর জন্য তাকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।
এমআর, জেএ





