জামায়াত-শিবিরের সাথে নতুন করে আঁতাত করে এই রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরাই এইচ সরকার।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু মৃত্যুদণ্ড দেয়ার পর এমন মন্তব্য করেছেন ইমরান।
তিনি বলেন, গণজাগরণ মঞ্চকে দ্বিধা-বিভক্ত ও বিতর্কিত করতে জামায়াত-শিবিরের সাথে আঁতাত করে একটি চক্র নানা অপতৎপরতা চালাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই রায়।
ইমরান এইচ সরকার আরও অভিযোগ করেন, মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়ার মধ্য দিয়ে সাঈদীকে দুধ-কলা দিয়ে পোষার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই রায়ের মধ্য দিয়ে আমরা শাস্তি পেলাম বলে আক্ষেপ করে ইমরান এইচ সরকার বলেন, যতই বাধা আসুক এই রায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। অতীতেও আমাদের ওপর বাধা এসেছে, ভবিষ্যতেও যতই বাধা আসুক আমরা রাজপথ ছাড়বো না।
এই রায়কে উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে ডা. ইমরান এইচ সরকার রায়ের বিরুদ্ধে দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহবান জানিয়েছেন।
এদিকে, আপিল বিভাগের রায় প্রত্যাখ্যান করে মাওলানা সাঈদীর বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রদানের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে শুরু করে সচিবালয়ের দিকে চলে যায়।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি





