বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময়ে অংশ নিয়েছেন বিএনপি-জামায়াতপন্থী চিকিৎসক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত পৌঁনে ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি প্রফেসর ড. এ কে এম আজিজুল হক ও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে রয়েছেন প্রফেসর ড.এম এ মজিদ, প্রফেসর ড. এ বি এম ভূইয়া, প্রফেসর ড.আব্দুল মবিন খান, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড.এ জেড এম মাইদুল ইসলাম, প্রফেসর ড. খাদিজা খাতুন, প্রফেসর ড. ফিরোজা খাতুন, প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রফেসর ড. মাঈনুল হাসান সাদিক, প্রফেসর মান্নান মিয়া, প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. গাজী আব্দুল হক, প্রফেসর ড.মো .সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো.ফজলুল হক, প্রফেসর ড. ফিরোজা খাতুন, প্রফেসর ড. মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর ড. আজিজ রহিম, প্রফেসর ড. শাহাবুদ্দিন আহমেদ, প্রফেসর ড. গোলাম মাঈনুদ্দিন, প্রফেসর ড. এস এম রায়হান, প্রফেসর ড. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ড. মজিবুর রহমান ভূঁইয়া, প্রফেসর ড. চৌধুরী মো. হায়দার আলী, প্রফেসর ড. সেলিম সরকার, প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, প্রফেসর ড. সেলিনা বেগম প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গতকাল রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ৬০ সদস্যদের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে মতবিনিময় করেন।
ঢাকা, এমএইচটি, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
রাজনীতি
খালেদা জিয়ার সাথে মতবিনিময়ে চিকিৎসক নেতৃবৃন্দ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময়ে অংশ নিয়েছেন বিএনপি-জামায়াতপন্থী চিকিৎসক নেতৃবৃন্দ।





