দুই মাস কারাগারে আটক থাকার পর বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মুক্তি পেয়েছেন।

আজ বুধবার বিকেল ৫টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

অবরোধ-হরতালে নাশকতার ঘটনায় রিজভীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী, রমনা, মতিঝিল ও খিলগাঁও থানায় মোট ছয়টি মামলা হয়।

গত ১৮ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রিজভী।

শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন রিজভী।

এমবি