ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া, এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে, নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ-সংশয় কেটে যাবে।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ঘটনা আমাদের জন্য উদ্বেগের। এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এমএম