রোববার বরিশাল বিভাগে অর্ধ দিবস হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। মহানগর জামায়াতে ইসলামীর আমির মুয়াযযম হোসাইন হেলালের মুক্তি দাবিতে এ হরতাল ডেকেছে তারা।
মঙ্গলবার রাতে নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার একটি ভবন থেকে মুয়াযযম হোসাইন হেলালকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবারের মধ্যে হেলালকে মুক্তি দেয়া না হলে বিভাগের ছয় জেলায় রোববার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল চলবে বলে জানিয়েছেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আমিনুল ইসলাম খসরু।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]