বর্তমান সরকারের কার্যক্রমে মনে হয়, তারা ভাবেন এই দুনিয়াই শেষ। এই দুনিয়ার পরেও যে আরেক জীবন আছে, সেখানে একদিন হিসেব দিতে হবে-তাতে যেন বিশ্বাস নেই বর্তমান সরকারের। আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এসব মন্তব্য করেন।
বর্তমান সরকারকে সতর্ক করে দিয়ে বেগম খালেদা জিয়া বলেন, মনে রাখবেন উপরে বসে একজন সবকিছু দেখছেন। আজ আমাদেরকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যেতে দেয়া হয়নি। আমরাও দেখে নেব কারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে থাকেন।
বিএনপির সময় র্যাবকে কখনো রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়নি এমন দাবি করে বেগম জিয়া বলেন, আজ র্যাবকে দিয়ে রক্ষী বাহিনীর মতো মানুষ হত্যা করা হচ্ছে।
গুম-খুন বন্ধ করতে অবিলম্বে র্যাবের কার্যক্রম বন্ধেরও আহবান জানান বেগম খালেদা জিয়া। র্যাব আর চলতে পারে না বলেও দাবি করেন বেগম জিয়া।
প্রশিক্ষণ দিয়ে দেশে এনে র্যাবকে দিয়ে আর যাতে মানুষ খুন করতে সরকার না পেরে সেজন্য র্যাবকে বাতিল করতে হবে। র্যাবের নামে কেউ যেন আর বাইরে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
তারা ভাবেন এই দুনিয়াই শেষ: খালেদা
বর্তমান সরকারের কার্যক্রমে মনে হয়, তারা ভাবেন এই দুনিয়াই শেষ। এই দুনিয়ার পরেও যে আরেক জীবন আছে, সেখানে একদিন হিসেব দিতে হবে-তাতে যেন বিশ্বাস নেই বর্তমান সরকারের। আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী





