বেগম খালেদা জিয়ার সাজার বিষয় থেকে জনগণের নজর অন্যদিকে সরাতে জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (সোমবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
রুহুল কবির রিজভী বলেছেন, জাফর ইকবালের উপর হামলা আওয়ামীলীগের রাজনীতি প্রসূত কাজ। তিনি বলেন, গুম খুনের কারিগর আওয়ামীলীগ। তাদের আমলেই জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে। বিশিষ্ট ব্যক্তিদের ওপর জখম করে বা হত্যার সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে। আর সেই জন্য ঘটনা ঘটার সাথে বিএনপির ওপর দায় চাপায়। এসবরে মূল কারণ প্রকৃত অপরাধীকে পরিকল্পিতভাবে আড়াল করা।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার সাজার বিষয় থেকে জনগণের নজর অন্যদিকে সরাতে জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে। কারণ এত এত নিরাপত্তা সত্ত্বেও তার ওপর হামলায় প্রমাণ করে এটা সরকারের ই কাজ।
তিনি বলেন, জাফর ইকবালের ওপর হামলায় বিএনপি জড়িত ওবায়দুল কাদেরের এমন মন্তব্য শুনে জাতি বাকরুদ্ধ। এটা তাদের ঐতিহ্য। তাই অনর্গল কল্পকাহিনী প্রচার করে নিজেদের পাপ ঢাকার জন্য। আওয়ামীলীগের অতীত ইতিহাসই এসব প্রমাণ করেরে।
খালেদা জিয়ার জামিনের বিষয়ে তিনি বলেন, মিথ্য মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে রেখেছে সরকার। এখন তার জামিনও বিলম্বিত করারা হচ্ছে। ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতের নথি হাইকোর্টে পাঠাতে নির্দেশ দেয়া হলেও এখনো তা পাঠানো হয় নি।
রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। এ জন্য পুলিশকেও দলের পক্ষ থেকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
রিজভী বলেন, আমরা কাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবে। এছাড়া আগামী বৃহস্পতিবার (বৃহস্পতিবার) দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ বিষয়েও পুলিশকে অবহিত করা হয়েছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলো সফল করার জন্য অনুরোধ করছি। উভয় কর্মসূচী সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
এমবি





