ভারতীয় নাগরিক অনুপ চেটিয়া স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবাসনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান। বিভিন্ন অভিযোগের সাজা ভোগ করার পর বন্দী হিসেবে বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন তিনি।
অপর এক প্রশ্নে মন্ত্রী জানান, পুলিশের সকল ইউনিট সংস্কার একটি চলমান প্রক্রিয়া। র্যা ব পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত একটি ইউনিট হওয়ায় এ প্রক্রিয়ার অংশ হিসেবে রয়েছে এবং থাকবে। এ হিসেবে র্যা বেও সংস্কার কার্যক্রম অব্যাহত। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
নোয়াখালী-২ এর মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদীর সংখ্যা ১৯ হাজার ৭১৩ জন। হাজতী বন্দীর সংখ্যা ১ হাজার ৭১ জন, বিদেশী মুক্তিপ্রাপ্ত বন্দীর সংখ্যা ৮৮ জন। গত ২৮শে মে পর্যন্ত দেশের কারাগারে মোট বন্দী রয়েছে ৬৬ হাজার ৪৬৫ জন।
ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ
রাজনীতি
ভারত ফিরতে অনুপ চেটিয়ার আবেদন মন্ত্রণালয়ে
ভারতীয় নাগরিক অনুপ চেটিয়া স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবাসনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান। বিভিন্ন অভিযোগের সাজা ভোগ করার পর বন্দী হিসেবে বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন তিনি





