জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্যদের গ্রফতার করায় বাংলাদশে জামায়াতে ইসলামি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করনে আজ ।
এসময় রাজধানীর মালিবাগ রেলগেটে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে আটক করছে পুলিশ।আজ শনিবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।
আটক কতিরা হলেন, সৌরভ হোসেন (২০), আবু জাফর (৩৫), মোছাদ্দেক আলী বাবু (৩৬), রেজাউল (২৩), তাহের (৩৮), রাজু (২০), রাকিবুল (২৫), রহিম (৪৬), সোলেয়মান (২৪), আতাউল (২৮), আতাউর (২৭) এবং আবু বকর সিদ্দিকী (২৩)।
তারা সবাই জামায়াত-শিবিরের কর্মী বলে জানিয়েছে রমনা থানা পুলিশ।
রমনা থানার ডিউটি অফিসার এসআই মামুন জানান, মালিবাগ রেলগেট এলাকায় জামায়াতের নেতকর্মীরা একটি মিছিল বের করে। অনুমতি না থাকায় পুলিশ ধাওয়া দিয়ে মিছিল থেকে জামায়াতের ১২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে, এঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ থকে প্রতিবাদ জানানো হয় ।
তারা বলেন, অন্যায় ভাবে গ্রেফতারকৃত জামায়াতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় রিমান্ড এবং মালিবাগে নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করার প্রাক্কালে পুলিশী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদশে জামায়াতে ইসলামি ।
এ এস





