বিএনপির চেয়ারপারসন ও সাবেক বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে রাজনৈতিক নেতাদের সম্মানে ১৭ জুলাই ওই ইফতার অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের হাতে ইফতারের দাওয়াতের কার্ড তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা আখতার হোসেন ওই দাওয়াত দেন।

এর আগে ২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়া ওই ইফতারের আয়োজন করেন। যদিও প্রধানমন্ত্রী ওই ইফতার অনুষ্ঠানে যোগ দেননি।

ঢাকা. ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ