আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর খুনীরা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথাবলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ১৫ আগস্ট ইতিহাসের কালো দিন। কলঙ্কের দিন। বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রচেষ্টা অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত একজন খুনিরও বিচারের রায় কার্যকর বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা অব্যহত থাকবে।
এআর





