গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
শুক্রবার (১০ মার্চ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে উপজেলা কর্মপরিষদ সদস্যদের এক শিক্ষাশিবির এ আহ্বান জানান তিনি।
বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্যাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এজন্য জনগণকে সাথে নিয়ে জনদাবী আদায়ের জন্য কঠোর গণআন্দোলন গড়ে তুলতে হবে’।
‘এজন্য উপজেলা কর্মপরিষদ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করে পালন করতে হবে বলেও জানান তিনি। ’
ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. আলমগীর হোসেনের সঞ্জালনায় অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মোহাম্মদ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা নায়েব আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান প্রমুখ।
বিজ্ঞপ্তি





