চট্টগ্রামে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নূরুল আলম নূরুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার আসরের নামাজের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই জানাজা হয়।

জানাজা নামাজ শেষে ছাত্রদল নেতা নুরুর মৃত্যুর বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন উপস্থিত নেতৃবৃন্দ।

তারা অবিলম্বে নুরুর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন।

ওলামা দলের সভাপতি হাফেজ মালেকের ইমামতিতে নামাজে জানাজায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, সরফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর বিএনপি নেতাতা হাজী শফিকুল ইসলাম রাসেল, ছাত্রদলের আকরামুল হাসান, ইখতিয়ার রহমান কবির, আবি আতিক আল হাসান মিন্টু, মামুন বিল্লাহ, রাজিব আহসান পাপপুসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এমবি