আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পরবর্তী কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে আগামীকাল (শুক্রবার)। দুই বছরের জন্য গঠিত বর্তমান কমিটি আগামী জুলাইয়ে চার বছরে পা রাখতে যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের করণীয় প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, কেন্দ্রীয় কমিটিসহ ছাত্রলীগের অন্যান্য কমিটিগুলোর পর্যায়ক্রমিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
কেএইচ





