প্রচণ্ডভূমিকম্পে বাংলাদেশ, ভারত ও নেপালে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ এক বিবৃতির মাধ্যমে তিনি এ শোকবাণী প্রদান করেন।
তিনি বলেন,আজকে দুপুরে সংঘটিত প্রচণ্ডভূমিকম্পে বাংলাদেশ, ভারত ও নেপালে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীর শোক প্রকাশ করছি। ভূমিকম্পে বাংলাদেশে ৪ জন লোক নিহত এবং দেড় শতাধিক লোক আহত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাংলাদেশকে হেফাজত করায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।
ভূমিকম্পে ভারতে কমপক্ষে ৩০ জন লোক নিহত ও বহু সংখ্যক লোক আহত হয়েছে এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পে সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত দেশ নেপাল।
নেপালে নিহতদের সংখ্যা আটশত ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছে অসংখ্য লোক এবং সম্পদের ক্ষয়ক্ষতি ব্যাপক। গোটা নেপাল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের পরিবার-পরিজন এবং নেপাল সরকার ও জনগণ এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আমি আশা করি নেপাল সরকার ও জনগণ জানমালের এ বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
এসএইচ





