বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় জানিয়েছেন, সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
১০টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন।
সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুর ১২টা ৪০ মিনিটে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন। বিকাল ৩টায় তিনি টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
রাজনীতি
টুঙ্গীপাড়ার পথে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছেন। ১০টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন।





