বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বাংলাদেশের নয়। রোববার সন্ধায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া একথা বলেন।

খালেদা জিয়া আরো বলেন, ক্ষমতাসীন সরকার নতুন নতুন আইন করে তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়।

খালেদা জিয়া বলেন, দেশে যে গুম, খুন ও জঙ্গিবাদ হচ্ছে এসব সরকারের কাজ। দেশের মানুষ সব কিছুই বোঝে।

ছাত্রদলের সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি দলের জনপ্রিয়তা থাকলেই হয় না। তাকে ক্ষমতায় যেতে অনেক কাজ করতে হয়। আমি চাই তোমরা সেই কাজটাই করবা।

বেগম জিয়া বলেন, আজকে সন্ত্রাস কারা করে? আজকে সন্ত্রাস কারা করছে? আজকে সন্ত্রাস করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজন,তারা মানুষ হত্যা করছে, গুম করছে, পুলিশকে পর্যন্ত ইনসাল করছে প্রতিনিয়ত কাগজে খবর আসছে। সরকারি অফিসারেদের অপমান করছে। শিক্ষকদের অপমান করছে।

‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ স্লোগান নিয়ে বিএনপির ছাত্রসংগঠন হিসেবে ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী ছাত্রদল।

এমবি/এমই