জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকার জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করেছি, মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আগের মতোই কাজ করে যাব।
প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্ব নেয়ায় বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে একথা বলেন তিনি।
সিলেটে পিটিয়ে শিশু রাজন হত্যা সম্পর্কে তিনি বলেন, মর্মান্তিক ও হৃদয়বিদারক এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
এ সময় মন্ত্রী বলেন, পুলিশকে আরো জনবান্ধব করতে কাজ করছি, করে যাব।
একই সময়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত স্থপতি ইয়াফেস ওসমান, নতুন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রতিমন্ত্রী তারানা হালিম ও নুরুজ্জামান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এআর





