কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা জামায়াতে ইসলামীর আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামীলীগ জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। সেবকের পরিবর্তে বাকশালী চরিত্রের এই দলটি আজ নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের কাছে কোনো মানুষের জান-মাল এখন আর নিরাপদ নয়। হত্যা, গুম, অপহরণসহ জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে বিরোধী মত ও পথের নিরাপরাধ মানুষগুলোকে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে নানা রকম ফন্দি ফিকিরে ব্যস্ত আওয়ামী সরকার।
আওয়ামীলীগের জেনে রাখা উচিত তাদের ষড়যন্ত্রের চেয়ে মানুষকে রক্ষাকারী মহান আল্লাহর পরিকল্পনা অনেক মজবুত। সময়ের ব্যাপার মাত্র জুলুমবাজ এই সরকার জনগণের পাকড়াও এর শিকার হবে।
তিনি শুক্রবার সকাল ৯.০০টায় রাজধানীর মগবাজারে রমনা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত মাওলানা নিজামী ও আল্লামা সাঈদীসহ প্রায় ৪ বছর যাবত সরকারের বন্দী শালায় আটক দলের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রমনা থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা আহসান হাবীব, থানা কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, জিল্লুর রহমান ও আতাউর রহমান সরকার প্রমুখ।
আলোচনা শেষে আটক দলের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম।
এদিকে, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মিরপুর ও পল্লবী থানায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইনের নের্তৃত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লবী থানা আমীর আব্দুস সালাম, মিরপুর পশ্চিম আমীর মাহফুজুর রহমান, পল্লবী সেক্রেটারী আশরাফুল আলম, জামায়াত নেতা সাইফুল কাদের ও নাজমুল হাসান রাজা প্রমূখ।
এছাড়া, ভাষানটেকে থানা আমীর সোলাইমান হোসেনের নের্তৃত্বে এবং ভাটারা থানায় জামায়াত নেতা মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
ষড়যন্ত্র করে আ'লীগ টিকবেনা: জামায়াত
কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা জামায়াতে ইসলামীর আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামীলীগ জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। সেবকের পরিবর্তে বাকশালী চরিত্রের এই দলটি আজ নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের কাছে কোনো মানুষের





