বিএনপি জঙ্গী পৃষ্টপোষক মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারা দেশে জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করেছিলো। এখন ধ্বংসাত্বক কার্যক্রম চালিয়ে আবার ক্ষমতায় যেতে চায়।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ড. ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিটমহল চুক্তি বাস্তবায়ন করেছে এবং শিগগিরই তিস্তা চুক্তিও বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সাধারণ নির্বাচন অংশগ্রহণ না করে এবং সদ্য সমাপ্ত সিটি নির্বাচন থেকে পালিয়ে গিয়ে বিএনপি ভুল করেছে এমন দাবী করে তিনি বলেন, তারা সিটি নির্বাচনে পালিয়ে গিয়ে যে ভুল করেছে তা থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ নিতে ভুল করবে না।
কামরুল ইসলাম আরও বলেন, জামায়াতের সাথে আঁতাত করে বিএনপি ভাংচুর, মানুষ পুড়িয়ে মারা সহ যে ধ্বংসাত্বক রাজনীতি শুরু করেছিলো। তা বন্ধ করে তারা সিটি নির্বাচনে অংশ নিয়েছিলো। সেজন্য তাদের সাধুবাদ জানাই।
বিএনপির প্রতি আহবার জানিয়ে মন্ত্রী বলেন, হিংসা, ধ্বংসাত্বক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতি শুরু করুন। গনতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করুন।
ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ





