শহীদ জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর আলোচনা সভায় যোগ দিবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় ওই অনুষ্ঠানে যোগ দিবেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমই





